শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

এগিয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৫৭ রানের জবাবে ২৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংস থেকে ১২৪ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। সেই লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৩০ রান করেছে প্রোটিয়ারা। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারনে চতুর্থ দিন মাত্র ২৯ দশমিক à§§ ওভার খেলা হয়। 

অনলাইন আপডেট

আর্কাইভ